চোর সন্দেহে যুবকের মাথা ন্যাড়া

চট্টগ্রামের আনোয়ারায় চোর সন্দেহে মো. মনির (২৩) নামের এক যুবকের মাথা ন্যাড়া করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির একই ইউনিয়নের মাহাতা পূর্বকন্যারা গ্রামের আইয়ুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে মনির ঘোরাঘুরি করেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে চুরির ঘটনা স্বীকার করলে তাকে বেঁধে মাথা ন্যাড়া করে দেয় উৎসুক জনতা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বেলা ১১টায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, চোর সন্দেহে এক যুবককে স্থানীয়রা আটক করেছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে একটি মসজিদের দান বাক্সের টাকা চুরির কথা স্বীকার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow