চ্যাম্পিয়ন হতে না পারলেও ব্যক্তিগত সব পুরস্কার সূর্যবংশির দখলে
আসরজুড়ে ২৩৭ স্ট্রাইক রেটে মারকাটারি ব্যাটিংয়ে ৭৭৬ রান করেছিলেন বৈভব সূর্যবংশি। ১৬ ইনিংসে হয়েছেন সদ্যসমাপ্ত আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রহকারী ব্যাটার। মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে রাজস্থান রয়্যালসের সূর্যবংশি সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে গড়লেন এই কীর্তি। আসরে করেছেন একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি। ফাইনালের মঞ্চে নিজের দলকে নিয়ে যেতে না পারলেও ফাইনাল শেষে জিতেছেন একাধিক পুরস্কার। সূর্যবংশি জিতেছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) ও ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজনের খেতাব। পাশাপাশি জিতেছেন সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ও সুপার সিক্সেস অব দ্য সিজন অ্যাওয়ার্ডও। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন। ২৯ বলে ৯৭ করে আউট হন তিনি। ফলে পারেননি সেই রেকর্ড নিজের করে নিতে। তবে আসরজুড়ে ঠিকই আলো ছড়িয়েছেন বৈভব। আইপিএলে মাত্র ২৩ ইনিংসেই স্পর্শ করেন ১ হাজার রান। ভারতীয় ব্যাটারদের মধ্যে যা কিনা দ্রুততম। ২০১১ সালের ক্রিস গেইলের পর তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে রান ও স্ট্রাইকরেটে (ন্যূনতম ২০ বল খেলেছেন) এক মৌসুমে অবস্থান করছেন সবা
আসরজুড়ে ২৩৭ স্ট্রাইক রেটে মারকাটারি ব্যাটিংয়ে ৭৭৬ রান করেছিলেন বৈভব সূর্যবংশি। ১৬ ইনিংসে হয়েছেন সদ্যসমাপ্ত আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রহকারী ব্যাটার। মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে রাজস্থান রয়্যালসের সূর্যবংশি সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে গড়লেন এই কীর্তি।
আসরে করেছেন একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি। ফাইনালের মঞ্চে নিজের দলকে নিয়ে যেতে না পারলেও ফাইনাল শেষে জিতেছেন একাধিক পুরস্কার।
সূর্যবংশি জিতেছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) ও ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজনের খেতাব। পাশাপাশি জিতেছেন সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ও সুপার সিক্সেস অব দ্য সিজন অ্যাওয়ার্ডও।
এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন। ২৯ বলে ৯৭ করে আউট হন তিনি। ফলে পারেননি সেই রেকর্ড নিজের করে নিতে।
তবে আসরজুড়ে ঠিকই আলো ছড়িয়েছেন বৈভব। আইপিএলে মাত্র ২৩ ইনিংসেই স্পর্শ করেন ১ হাজার রান। ভারতীয় ব্যাটারদের মধ্যে যা কিনা দ্রুততম।
২০১১ সালের ক্রিস গেইলের পর তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে রান ও স্ট্রাইকরেটে (ন্যূনতম ২০ বল খেলেছেন) এক মৌসুমে অবস্থান করছেন সবার ওপরে। ভেঙে দিয়েছেন এক মৌসুমে গেইলের ৫৯ ছক্কার রেকর্ডও। আসর শেষ করেছেন ৭২ ছক্কা মেরে।
উল্লেখ্য, ১৭ ম্যাচে ৯.৬৮ ইকোনমিতে ২৯ উইকেট নিয়ে গুজরাটের পেসার কাগিসো রাবাদা সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছেন। সবমিলিয়ে দ্বিতীয়বারের মতো পার্পল ক্যাপ জিতলেন প্রোটিয়া পেসার
আইপিএল ২০২৬ পুরস্কার তালিকা
অরেঞ্জ ক্যাপ: বৈভব সূর্যবংশি (রাজস্থান রয়্যালস) - ৭৭৬ রান
পার্পল ক্যাপ: কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স) - ২৯ উইকেট
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: বৈভব সূর্যবংশি (রাজস্থান রয়্যালস)
ইমার্জিং প্লেয়ার: বৈভব সূর্যবংশি (রাজস্থান রয়্যালস)
সর্বোচ্চ ছক্কা: বৈভব সূর্যবংশি (রাজস্থান রয়্যালস) - ৭১টি
সর্বোচ্চ চার: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) - ৭৫টি
সেরা স্ট্রাইক রেট: বৈভব সূর্যবংশি (রাজস্থান রয়্যালস) - ২৩৭.৩১
সর্বোচ্চ ডট বল করেছেন: মোহাম্মদ সিরাজ (গুজরাট টাইটান্স) - ১৭২টি
সেরা ক্যাচ: মনিশ পান্ডে (কোলকাতা নাইট রাইডার্স)
ফেয়ার অলে: পাঞ্জাব কিংস
পিচ ও গ্রাউন্ড (চার ম্যাচ বা তার কম): হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন
আইএন
What's Your Reaction?