ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন
আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটি ছবি দেখেই আপনার মানসিকতা, চিন্তাধারা কিংবা মস্তিষ্কের কার্যপ্রণালি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে? শুনতে অবাক লাগলেও আধুনিক মনোবিজ্ঞান ও ভিজ্যুয়াল পারসেপশন বা দৃষ্টিগত উপলব্ধি বলছে, মানুষ কোনো ছবি কীভাবে দেখছে, সেটার সঙ্গে তার চিন্তার ধরন ও মস্তিষ্কের সক্রিয় অংশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন ছবিটিতে স্পষ্ট একটি মাছ দেখা যাচ্ছে, আবার কেউ দৃঢ়ভাবে দাবি করছেন, এটি আসলে একটি Mermaid বা মৎসকন্যার অবয়ব। মজার ব্যাপার হলো, আপনি এই ছবিতে কী দেখছেন, তার ওপর নাকি নির্ভর করছে আপনার মস্তিষ্কের কোন অংশটি বেশি সক্রিয়!
বিশেষজ্ঞদের মতে, মানুষের মস্তিষ্ক মূলত দু’টি ভাগে কাজ করে—ডানদিকের অংশ এবং বাঁদিকের অংশ। এই দুই অংশের কার্যক্রম আলাদা, আর কোন অংশটি বেশি সক্রিয়, তার ওপর অনেকটাই নির্ভর করে মানুষের মানসিকতা, আগ্রহ এবং চিন্তাভাবনার ধরন।
মস্তিষ্কের ডান ও বাঁ-দিক : কে কী কাজ করে?
মনোবিজ্ঞানীদের মতে, মস্তিষ্কের ডানদিকের অংশ বেশি সক্রিয় হলে মানুষ সাধারণত সৃজনশীল হন। কল্পনাশক্তি প্রবল হয়, শিল্
আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটি ছবি দেখেই আপনার মানসিকতা, চিন্তাধারা কিংবা মস্তিষ্কের কার্যপ্রণালি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে? শুনতে অবাক লাগলেও আধুনিক মনোবিজ্ঞান ও ভিজ্যুয়াল পারসেপশন বা দৃষ্টিগত উপলব্ধি বলছে, মানুষ কোনো ছবি কীভাবে দেখছে, সেটার সঙ্গে তার চিন্তার ধরন ও মস্তিষ্কের সক্রিয় অংশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন ছবিটিতে স্পষ্ট একটি মাছ দেখা যাচ্ছে, আবার কেউ দৃঢ়ভাবে দাবি করছেন, এটি আসলে একটি Mermaid বা মৎসকন্যার অবয়ব। মজার ব্যাপার হলো, আপনি এই ছবিতে কী দেখছেন, তার ওপর নাকি নির্ভর করছে আপনার মস্তিষ্কের কোন অংশটি বেশি সক্রিয়!
বিশেষজ্ঞদের মতে, মানুষের মস্তিষ্ক মূলত দু’টি ভাগে কাজ করে—ডানদিকের অংশ এবং বাঁদিকের অংশ। এই দুই অংশের কার্যক্রম আলাদা, আর কোন অংশটি বেশি সক্রিয়, তার ওপর অনেকটাই নির্ভর করে মানুষের মানসিকতা, আগ্রহ এবং চিন্তাভাবনার ধরন।
মস্তিষ্কের ডান ও বাঁ-দিক : কে কী কাজ করে?
মনোবিজ্ঞানীদের মতে, মস্তিষ্কের ডানদিকের অংশ বেশি সক্রিয় হলে মানুষ সাধারণত সৃজনশীল হন। কল্পনাশক্তি প্রবল হয়, শিল্পকলা, সঙ্গীত, ছবি আঁকা বা সৃজনধর্মী কাজে আগ্রহ বেশি থাকে।
আর মস্তিষ্কের বাঁ-দিকের অংশ বেশি সক্রিয় হলে মানুষ বিশ্লেষণধর্মী হয়ে ওঠেন। অঙ্ক, বিজ্ঞান, ভাষা, যুক্তিবিদ্যা কিংবা তথ্য বিশ্লেষণের প্রতি ঝোঁক থাকে বেশি। এই ভাইরাল ছবিটি নাকি ঠিক এই জায়গাটিতেই পরীক্ষা নিচ্ছে আপনার মস্তিষ্কের!
এবার দেখে নেওয়া যাক, উপরের ছবিটিতে কী দেখলে, কার মস্তিষ্কের কোন অংশ বেশি সক্রিয় বলে ধরে নেওয়া হচ্ছে। তার আগে ভালো করে দেখে নিন ছবিটি।
এই ছবিটিতে যারা একটি মাছ দেখতে পাচ্ছেন, তাদের মস্তিষ্কের ডানদিকের অংশ বেশি সক্রিয়। অর্থাৎ শিল্পকলা, সঙ্গীতের বিষয়ে তাদের আগ্রহ বেশি। তাদের কল্পনা শক্তিও বেশি।
আর যারা এই ছবিটিতে কোনও মৎসকন্যা অর্থাৎ Mermaid দেখতে পাচ্ছেন, তাদের মস্তিষ্কের বাঁ-দিক বেশি সক্রিয়। অর্থাৎ তারা বেশি বিশ্লেষণধর্মী। অঙ্ক, বিজ্ঞান, ভাষা, যুক্তিবিদ্যার প্রতি তাদের আগ্রহ বেশি।
তবে এর পাশাপাশি কয়েক জন এই ছবিতে সিলমাছ এবং গাধার মাথাও দেখতে পেয়েছেন। তাদের কল্পনাশক্তি সবচেয়ে বেশি বলে দাবি করা হয়েছে Viral এই Optical Illusion-এ।
সূত্র : হিন্দুস্তান টাইমস