ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া আজিজুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সির ও তার বড় ভাই মো. তসলিম মুন্সির সজনি গাছের পাতা খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারি শুরু হলে মাহাবুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. বাশার মুন্সিকে আটক করেছে পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেখ মহসীন/এএইচ/এমএস
ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া আজিজুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সির ও তার বড় ভাই মো. তসলিম মুন্সির সজনি গাছের পাতা খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারি শুরু হলে মাহাবুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. বাশার মুন্সিকে আটক করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শেখ মহসীন/এএইচ/এমএস
What's Your Reaction?