ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার

চাঁদা না পেয়ে ড্রেজার শ্রমিককে তুলে নিয়ে হাতুড়িপেটার ঘটনায় গ্রেপ্তার বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) গভীর রাতে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখার অধীন উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উজিরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। অন্যদিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে মনির সরদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উজিরপুরের শোলক ইউনিয়নের বিভি

ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার

চাঁদা না পেয়ে ড্রেজার শ্রমিককে তুলে নিয়ে হাতুড়িপেটার ঘটনায় গ্রেপ্তার বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) গভীর রাতে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখার অধীন উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে উজিরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

অন্যদিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে মনির সরদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের ব্যবসা করেন মনিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মনির সরদার। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, প্রথম দফায় ৫০ হাজার টাকা নগদ এবং পরে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেওয়া হলেও বাকি টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন তিনি।

পরবর্তীতে গত শুক্রবার (১৩ মার্চ) মনির সরদারের নেতৃত্বে তার সহযোগীরা ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়িপেটা করে বলে অভিযোগ করা হয়। আহত আবু বক্কর বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।

উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম জানান, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মনির সরদারকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক হয়েছিলেন ছাত্রদল নেতা মনির সরদার। পরে মাদক মামলায় কয়েকদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow