ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালীর হাতিয়া উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের ৯ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে এবং দলের মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের বিপক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন- এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফ, সাবেক সদস্য মো. মিজান, হাতিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিন ও মো. আজমির হোসেন এবং সাবেক সদস্য সচিব সামছুল আরেফিন রুস্তম। এ ছাড়াও হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক, হাতিয়া সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক এবং তমরদ্দ

ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালীর হাতিয়া উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের ৯ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে এবং দলের মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের বিপক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন- এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফ, সাবেক সদস্য মো. মিজান, হাতিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিন ও মো. আজমির হোসেন এবং সাবেক সদস্য সচিব সামছুল আরেফিন রুস্তম।

এ ছাড়াও হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক, হাতিয়া সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক এবং তমরদ্দি আহমদিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম তারিফকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow