ছাত্রদল কর্মীদের মদ পানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের কয়েকজন কর্মীর মদ পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) সকাল থেকে ভাইরাল হওয়া এই ভিডিওটি এলাকাবাসীর নজরে আসে। ভাইরাল হওয়া ওই ৩৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক একটি ঘরের মেঝেতে গোল হয়ে বসে আছেন। তাদের সামনে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপ, কোমল পানীয়ের বোতল এবং চিপসের প্যাকেট রাখা। এসময় এক যুবককে একটি মদের বোতল থেকে একে একে সবার কাপে মদ ঢেলে দিতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে যিনি বোতল থেকে মদ ঢালছেন তার নাম সাজিদ। তিনি একসময় স্থানীয় ছাত্রলীগ মেয়র গ্রুপের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ভিডিওতে উপস্থিত অন্যান্য যুবকদেরও স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে সনাক্ত করেছেন স্থানীয়রা। ঘরোয়া এই আসরে মদ্যপানের দৃশ্যটি কে বা কারা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়,
পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের কয়েকজন কর্মীর মদ পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল থেকে ভাইরাল হওয়া এই ভিডিওটি এলাকাবাসীর নজরে আসে।
ভাইরাল হওয়া ওই ৩৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক একটি ঘরের মেঝেতে গোল হয়ে বসে আছেন। তাদের সামনে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপ, কোমল পানীয়ের বোতল এবং চিপসের প্যাকেট রাখা। এসময় এক যুবককে একটি মদের বোতল থেকে একে একে সবার কাপে মদ ঢেলে দিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে যিনি বোতল থেকে মদ ঢালছেন তার নাম সাজিদ। তিনি একসময় স্থানীয় ছাত্রলীগ মেয়র গ্রুপের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
ভিডিওতে উপস্থিত অন্যান্য যুবকদেরও স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে সনাক্ত করেছেন স্থানীয়রা। ঘরোয়া এই আসরে মদ্যপানের দৃশ্যটি কে বা কারা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নামপ্রকাশ না করার শর্তে এক ছাত্রদল নেতা বলেন, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িতদের এমন অনৈতিক কর্মকাণ্ড সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কর্মীদের এ ধরনের বিতর্কিত আচরণ থেকে বিরত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।
বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, ভিডিওটি আমিও দেখেছি। ঢাকা থেকে এসে দলের অন্যান্য নেতাদের সঙ্গে আলাপ করে এদের মধ্যে কেউ পদে থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।
তবে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও ছাত্রদল কর্মী সাজিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?