ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক সদস্যের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাথরঘাটা পৌরসভার খারাকান্দা এলাকায় নিজ বাসার সামনে পার্কিং করা মোটরসাইকেলটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলের মালিক বরগুনা জেলা ছাত্রদলের সদস্য আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য সন্ধ্যায় নিজ বাড়িতে আসেন তিনি। বাসার সামনে মোটরসাইকেল রেখে ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে ঘর থেকে বেরিয়ে আফরোজ তার মোটরসাইকেলটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার খবর পেয়ে নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক সদস্যের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাথরঘাটা পৌরসভার খারাকান্দা এলাকায় নিজ বাসার সামনে পার্কিং করা মোটরসাইকেলটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

মোটরসাইকেলের মালিক বরগুনা জেলা ছাত্রদলের সদস্য আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য সন্ধ্যায় নিজ বাড়িতে আসেন তিনি। বাসার সামনে মোটরসাইকেল রেখে ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে ঘর থেকে বেরিয়ে আফরোজ তার মোটরসাইকেলটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার খবর পেয়ে নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow