ছাত্রদল নেতা জনির আয়োজনে ইফতার মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং সালাহউদ্দীন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ায় শোকরানা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ডা. মোহাম্মদুল হক জনি।  রোববার (১৫ মার্চ) বিকেলে রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে ও রোকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম। আখতারুল আলম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।  প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে বিকেল ৪টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের ইফতার বিতরণ করা হয়। পরে ছিন্নমূল অসহায় মানুষদের মাঝেও ইফতার বিতরণ করেন ছাত্রদল নেতা জনি। মোহাম্মদুল হক বলেন

ছাত্রদল নেতা জনির আয়োজনে ইফতার মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং সালাহউদ্দীন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ায় শোকরানা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ডা. মোহাম্মদুল হক জনি। 

রোববার (১৫ মার্চ) বিকেলে রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে ও রোকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম।

আখতারুল আলম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। 

প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে বিকেল ৪টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের ইফতার বিতরণ করা হয়। পরে ছিন্নমূল অসহায় মানুষদের মাঝেও ইফতার বিতরণ করেন ছাত্রদল নেতা জনি।

মোহাম্মদুল হক বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। আজ তার দেখানো পথে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করায় কক্সবাজার বাসী প্রধানমন্ত্রীর কাছে ঋণী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউনুস,জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দীন, জেলা তাঁতী দলের সভাপতি ডা. নাসির উদ্দীন, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তার আহমদ, আবুল বশর মেম্বার, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি, অ্যাডভোকেট এজতাফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম, মোস্তফা জামান শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও জেলা ছাত্রদল নেতা
রেজা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow