ছুটির দিনে আজ ঢাকার বায়ু যাদের জন্য ক্ষতিকর

আজ শুক্রবার, ছুটির দিন, বন্ধ রয়েছে ঢাকার স্কুল-কলেজসহ সরকারি সব প্রতিষ্ঠান। সড়কে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম। তবে আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বায়ু ক্ষতিকর। বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ ১০ নম্বরে রয়েছে আর শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। আরও পড়ুন দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ / বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। ঢাকার বায়ুদূষণের স্কোর ১০২ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত রোগ রয়েছে তাদের জন্য ক্ষতিকর। শীর্ষে থাক

ছুটির দিনে আজ ঢাকার বায়ু যাদের জন্য ক্ষতিকর

আজ শুক্রবার, ছুটির দিন, বন্ধ রয়েছে ঢাকার স্কুল-কলেজসহ সরকারি সব প্রতিষ্ঠান। সড়কে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম। তবে আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বায়ু ক্ষতিকর।

বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ ১০ নম্বরে রয়েছে আর শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার বায়ুদূষণের স্কোর ১০২ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত রোগ রয়েছে তাদের জন্য ক্ষতিকর।

শীর্ষে থাকার জাকার্তার দূষণ স্কোর ১৬০ এর অর্থ সেখানকার বাতাস সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর। এরপর রয়েছে পাকিস্তানের লাহোর।

এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow