ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, আজ শুক্রবার ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি। সেখানকার বাতাসও বিপজ্জনক। তৃতীয় হলো থাইল্যান্ডের চিয়াং মাই শহর। চতুর্থ নম্বরে রয়েছে নেপালের কাঠমুণ্ডু। অপরদিকে, রাজধানী ঢাকা ৫ নম্বরে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এসএনআর

ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, আজ শুক্রবার ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি। সেখানকার বাতাসও বিপজ্জনক। তৃতীয় হলো থাইল্যান্ডের চিয়াং মাই শহর।

চতুর্থ নম্বরে রয়েছে নেপালের কাঠমুণ্ডু। অপরদিকে, রাজধানী ঢাকা ৫ নম্বরে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow