ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী?
দেখতে দেখতে চার বছর পূর্ণ করল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেওয়া পূণ্যের এই বিশেষ দিনটিতে ভক্তদের সঙ্গে নিজের আবেগ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সন্তানের চতুর্থ জন্মদিনের প্রথম প্রহরে বড় কোনো জমকালো আয়োজন না থাকলেও ছিল সুন্দর এক ঘরোয়া আয়োজন। সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। সেখানে নিজের মাতৃত্ব নিয়ে এক বিশেষ বার্তা দিয়ে বিশেষ দিনটিকে নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ছেলের জন্মদিনে আবেগপ্রবণ পরীমনি জানান, সামাজিকমাধ্যমে জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানালে জবাবে সেও মাকে শুভেচ্ছা জানায়। ফেসবুকে তিনি লিখেছেন, ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে উল্টো জবাবে সে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।
ছেলের এমন প্রতিক্রিয়ায় রীতিমতো অভিভূত পরীমনি। ভালোবাসা ও আবেগ মিশিয়ে দিনটি তার এক নতুন ও সুন্দর জীবনের সূচনা হয়েছে বলে জানান। তাই এই দিন তার জন্য ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নেওয়ারও দিন।
পোস্টে পরীমনি আরও লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হ

পোস্টে পরীমনি আরও লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
ভিডিওতে টেবিলজুড়ে হাফ ডজন কেক ও চারপাশে রঙিন বেলুন দিয়ে সাজানো ঘর দেখা যায়। পাশেই ঘুমাচ্ছিল ছোট্ট পুণ্য। ভিডিওর ক্যাপশনে পরীমনি মজার ছলে লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’