ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, লাগল মায়ের শরীরে
খুলনায় ছেলেকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে শিমুল নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গার করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত শিমুল (৩০) ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। গুলিটি তার কোমরে বিদ্ধ হয়েছে। পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ৮/১০ জন দুর্বৃত্ত করিমনগর এলাকায় শিমুলের বাসায় গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। এ সময় হৃদয়কে না পেয়ে দুর্বৃত্তরা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মা শিমুলের কোমরে বিদ্ধ হয়। গুলির শব্দ ও শিমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ নারীর ছেলে হৃদয়ের সঙ্গে দুর্বৃত্তদের অভ্যন্তরীণ কোনো বিরোধ থাকতে পারে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে
খুলনায় ছেলেকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে শিমুল নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গার করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিমুল (৩০) ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। গুলিটি তার কোমরে বিদ্ধ হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ৮/১০ জন দুর্বৃত্ত করিমনগর এলাকায় শিমুলের বাসায় গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। এ সময় হৃদয়কে না পেয়ে দুর্বৃত্তরা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মা শিমুলের কোমরে বিদ্ধ হয়।
গুলির শব্দ ও শিমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ নারীর ছেলে হৃদয়ের সঙ্গে দুর্বৃত্তদের অভ্যন্তরীণ কোনো বিরোধ থাকতে পারে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
What's Your Reaction?