ছেলেকে নিতে এসে লাশ হয়ে ফিরলেন মা ভাই-বোন

ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১১ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন ছেলে আরিফুল ইসলাম। পরিবারের সবার চোখে ছিল অপেক্ষা আর আনন্দ। তাকে নিয়ে আসতে মা, ভাই-বোন এবং ভাগ্নে-ভাগ্নিও গিয়েছিল বিমানবন্দরে। কিন্তু সেই আনন্দযাত্রা মুহূর্তেই মিইয়ে গেলো শোকে। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভারে সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারায় আরিফ এবং মা-ভাইবোনসহ পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন প্রাইভেটকারের চালকও। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ভাগ্নে-ভাগ্নি। এ দুর্ঘটনায় স্ত্রী ও তিন সন্তান হারিয়ে পুরোপুরি একা হয়ে গেলেন অপেক্ষায় থাকা যশোরের ঝিকরগাছা উপজেলার খোশালনগর গ্রামের শহিদুল ইসলাম। নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার খোশালনগর গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ হোসেন (৩০), ছোট ছেলে রাকিব হোসেন (২০), মেয়ে আয়শা খাতুন (৩৫), স্ত্রী নুরজাহান বেগম (৫৫) এবং প্রাইভেটকার চালক মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের জাহিদ হোসেন (৩৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আয়শা খাতুনের ছেলে হুসাইন (৮) ও মেয়ে তাসফিয়া খা

ছেলেকে নিতে এসে লাশ হয়ে ফিরলেন মা ভাই-বোন

ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১১ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন ছেলে আরিফুল ইসলাম। পরিবারের সবার চোখে ছিল অপেক্ষা আর আনন্দ। তাকে নিয়ে আসতে মা, ভাই-বোন এবং ভাগ্নে-ভাগ্নিও গিয়েছিল বিমানবন্দরে। কিন্তু সেই আনন্দযাত্রা মুহূর্তেই মিইয়ে গেলো শোকে।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভারে সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারায় আরিফ এবং মা-ভাইবোনসহ পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন প্রাইভেটকারের চালকও। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ভাগ্নে-ভাগ্নি। এ দুর্ঘটনায় স্ত্রী ও তিন সন্তান হারিয়ে পুরোপুরি একা হয়ে গেলেন অপেক্ষায় থাকা যশোরের ঝিকরগাছা উপজেলার খোশালনগর গ্রামের শহিদুল ইসলাম।

ছেলেকে নিতে এসে লাশ হয়ে ফিরলেন মা ভাই-বোন

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার খোশালনগর গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ হোসেন (৩০), ছোট ছেলে রাকিব হোসেন (২০), মেয়ে আয়শা খাতুন (৩৫), স্ত্রী নুরজাহান বেগম (৫৫) এবং প্রাইভেটকার চালক মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের জাহিদ হোসেন (৩৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আয়শা খাতুনের ছেলে হুসাইন (৮) ও মেয়ে তাসফিয়া খাতুন (৩)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার খবরে খোশালনগর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

নিহতদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য মোসলেম আলী এবং আবুল বাশার আবু বলেন, শহিদুল ইসলামের বড় ছেলে আরিফ ১১ বছর আগে মালয়েশিয়া গিয়েছিলেন। এ প্রথম দেশে ফিরছে, তাই তাকে নিতে পরিবারের সদস্যরা সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান।

ছেলেকে নিতে এসে লাশ হয়ে ফিরলেন মা ভাই-বোন

যশোরের বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার আনিছুর রহমান জানান, মরদেহ এখনও গ্রামের বাড়িতে পৌঁছায়নি। তবে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খোশালনগর গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজন হারানোর বেদনায় নির্বাক হয়ে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা বলছেন, যে পরিবারটি প্রবাসফেরত ছেলেকে ঘিরে ঈদের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, সেই পরিবারের চার সদস্যের একসঙ্গে চলে যাওয়ায় পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে গেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে|

মিলন রহমান/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow