ছেলেকে ‘হ্যাপি বার্থডে’ বলতেই যে জবাব পেলেন পরীমনি
চার বছরে পা দিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের জন্মদিন উপলক্ষে ঘরোয়া পরিবেশে ছোট্ট আয়োজন করেছেন অভিনেত্রী। বিশেষ এই দিনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করার পাশাপাশি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। আরও পড়ুন হঠাৎ মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক মাতৃত্বকে বরাবরই আনন্দের সঙ্গে উপভোগ করেন পরীমনি। ছেলের জন্মদিন এলেই সেই আবেগ আরও বেশি প্রকাশ পায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। আগের বছর পূণ্যের জন্মদিনে জমকালো আয়োজন করেছিলেন তিনি। তবে এবার বড় কোনো অনুষ্ঠানের খবর না মিললেও জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া উদযাপনের ঝলক দেখা গেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমনি জানান, রাতে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালে পূণ্যও তাকে পাল্টা শুভেচ্ছা জানায়। তিনি লেখেন, ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বলতেই পূণ্য জবাব দেয়, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’। ছেলের এমন কথায় আবেগাপ্লুত হয়ে পরীমনি বলেন, পূণ্যের জন্মের মধ্য দিয়েই তার জীবনে নতুন এক সুন্দর অধ্যায়ের শুরু হয়েছিল। তাই ছেলের জন্মদিনটিকে নিজেরও নতুন জীবনের জন্মদিন
চার বছরে পা দিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের জন্মদিন উপলক্ষে ঘরোয়া পরিবেশে ছোট্ট আয়োজন করেছেন অভিনেত্রী। বিশেষ এই দিনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করার পাশাপাশি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
মাতৃত্বকে বরাবরই আনন্দের সঙ্গে উপভোগ করেন পরীমনি। ছেলের জন্মদিন এলেই সেই আবেগ আরও বেশি প্রকাশ পায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। আগের বছর পূণ্যের জন্মদিনে জমকালো আয়োজন করেছিলেন তিনি। তবে এবার বড় কোনো অনুষ্ঠানের খবর না মিললেও জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া উদযাপনের ঝলক দেখা গেছে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমনি জানান, রাতে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালে পূণ্যও তাকে পাল্টা শুভেচ্ছা জানায়। তিনি লেখেন, ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বলতেই পূণ্য জবাব দেয়, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।
ছেলের এমন কথায় আবেগাপ্লুত হয়ে পরীমনি বলেন, পূণ্যের জন্মের মধ্য দিয়েই তার জীবনে নতুন এক সুন্দর অধ্যায়ের শুরু হয়েছিল। তাই ছেলের জন্মদিনটিকে নিজেরও নতুন জীবনের জন্মদিন হিসেবে দেখেন তিনি।
পোস্টে পরীমনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
পরে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে সাজানো রয়েছে কয়েকটি কেক এবং চারপাশে রঙিন বেলুন। আর পাশের বিছানায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ছোট্ট পূণ্য।
ভিডিওটির ক্যাপশনে মজার ছলে পরীমনি লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে, এসব পাগলামি করি আমরা।’

এই কথাগুলো বুঝতে ৩০ বছর লেগেছে জোভানের
২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। সন্তানের জন্মের পর থেকে প্রতিবছরই নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে আসছেন এই চিত্রনায়িকা। এবারও ছেলের চতুর্থ জন্মদিনে মাতৃত্বের আবেগঘন অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
এমআই/এলআইএ
What's Your Reaction?
