ছেলে আহত হওয়ার খবর শুনে মারা গেলেন মা

ফেনীর দাগনভুঞা উপজেলায়  ছেলে আহত হওয়ার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন এক বৃদ্ধা মা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামের ইসমাইল হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধা রৌশন আরা একই বাড়ির মৃত জামাল উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিলোনীয়া বাজারে নির্বাচন পরবর্তী সহিংসা ঘটে। যুবদল কর্মী খোনার ফকির হাসানের সঙ্গে  জামায়াত কর্মী জামাল উদ্দিন দুলালের ভোট নিয়ে কথাকাটাকাটি হয়। এর জেরে খোনার ফকির হাসানের সাথে মারামারিতে জামাল উদ্দিন দুলাল আহত হন। এ  সময় তার হাতে ও চোখে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  শনিবার সকালে দুলালের মা বিষয়টি জানতে পেরে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। দুলালের দাবি, তার জখম হওয়ার খবর শুনে তার মা স্টোক করেছেন। জায়লস্কর ইউনিয়ন  জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন বলেন, দুলাল জামায়াতের একনিষ্ঠ কর্মী। সে আবুধাবীতে থাকে। ভোট দিতে দেশে এসেছিল। ভোটে আমাদের প্রার্থ

ছেলে আহত হওয়ার খবর শুনে মারা গেলেন মা

ফেনীর দাগনভুঞা উপজেলায়  ছেলে আহত হওয়ার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন এক বৃদ্ধা মা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামের ইসমাইল হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বৃদ্ধা রৌশন আরা একই বাড়ির মৃত জামাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিলোনীয়া বাজারে নির্বাচন পরবর্তী সহিংসা ঘটে। যুবদল কর্মী খোনার ফকির হাসানের সঙ্গে  জামায়াত কর্মী জামাল উদ্দিন দুলালের ভোট নিয়ে কথাকাটাকাটি হয়। এর জেরে খোনার ফকির হাসানের সাথে মারামারিতে জামাল উদ্দিন দুলাল আহত হন। এ  সময় তার হাতে ও চোখে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  শনিবার সকালে দুলালের মা বিষয়টি জানতে পেরে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

দুলালের দাবি, তার জখম হওয়ার খবর শুনে তার মা স্টোক করেছেন।

জায়লস্কর ইউনিয়ন  জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন বলেন, দুলাল জামায়াতের একনিষ্ঠ কর্মী। সে আবুধাবীতে থাকে। ভোট দিতে দেশে এসেছিল। ভোটে আমাদের প্রার্থী হেরে যায়। রাতে সে বাজারে গেলে যুবদল নেতা খোনার ফকির হাসান তাকে লাঠিসোঁটা দিয়ে মেরে মারাত্মকভাবে আহত করে। এ বিষয়টি পরদিন শনিবার সকালে তার মা জানতে পেরে স্ট্রোক করে মারা গেছেন। 

দাগনভুঞা উপজেলা যুবদলের আহবায়ক কবির আহমদ ডিপলু বলেন, বিষয়টি খোঁজখবর নিচ্ছি। জায়লস্করের ঘটনায় যারা জড়িত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীকে  অনুরোধ করব।তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow