ছড়ায় ‘অন্ত্যযমক’ ব্যবহার করার কৌশল!
‘অন্ত্য’ শব্দের অর্থ হলো ‘শেষ’। যখন কোনো ছড়ার পঙক্তির শেষে এমন দুটি শব্দ ব্যবহার করা হয় যা দেখতে ও শুনতে হুবহু এক (যমজ), কিন্তু তাদের অর্থ আলাদা, তখন তাকে ‘অন্ত্যযমক’ বলা হয়। একে অনেকে 'যমজ অন্ত্যমিল'ও বলে থাকেন। এটি ছড়ায় চমৎকার বুদ্ধিবৃত্তিক আমেজ তৈরির মাধ্যমে পাঠককে মুগ্ধ করে।
নির্দেশনা
১. এমন একটি শব্দ যুগল বেছে নিন যাদের বানান ও উচ্চারণ এক, কিন্তু অর্থ ভিন্ন (যেমন : ‘মানা’ মানে নিষেধ, আবার ‘মানা’ মানে মেনে চলা)।
২. প্রথম পঙক্তির শেষে শব্দটি বসিয়ে তার একটি অর্থ প্রকাশ করুন।
৩. দ্বিতীয় পঙক্তির শেষে একই শব্দ বসিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ তৈরি করুন।
৪. শুধু শব্দ এক হলেই হবে না, বাক্যের ভাবার্থও যেন স্পষ্ট হয়।
উদাহরণ
‘মাছ ধরা তার পেশা ছিল বলত লোকে জেলে,
পুলিশ তারে থানায় নিল পরে নিল জেলে।
জাটকা ধরা নিষেধ ছিল, শোনেনি সে মানা,
সবারই তো উচিত রে ভাই সরকারি আইন মানা।’
ব্যাখ্যা
এই ছড়ার ১ম পঙক্তির শেষ শব্দটি ‘জেলে’, যার অর্থ ‘জাল বেয়ে মাছ ধরা পেশাজীবী মানুষ’ এবং ২য় পঙক্তির শেষ শব্দটি ‘জেলে’, যার অর্থ ‘জেলখানা’ বা ‘কারাগার’। সুতরাং দুটো একই শব্দ হলেও এখানে
‘অন্ত্য’ শব্দের অর্থ হলো ‘শেষ’। যখন কোনো ছড়ার পঙক্তির শেষে এমন দুটি শব্দ ব্যবহার করা হয় যা দেখতে ও শুনতে হুবহু এক (যমজ), কিন্তু তাদের অর্থ আলাদা, তখন তাকে ‘অন্ত্যযমক’ বলা হয়। একে অনেকে 'যমজ অন্ত্যমিল'ও বলে থাকেন। এটি ছড়ায় চমৎকার বুদ্ধিবৃত্তিক আমেজ তৈরির মাধ্যমে পাঠককে মুগ্ধ করে।
নির্দেশনা
১. এমন একটি শব্দ যুগল বেছে নিন যাদের বানান ও উচ্চারণ এক, কিন্তু অর্থ ভিন্ন (যেমন : ‘মানা’ মানে নিষেধ, আবার ‘মানা’ মানে মেনে চলা)।
২. প্রথম পঙক্তির শেষে শব্দটি বসিয়ে তার একটি অর্থ প্রকাশ করুন।
৩. দ্বিতীয় পঙক্তির শেষে একই শব্দ বসিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ তৈরি করুন।
৪. শুধু শব্দ এক হলেই হবে না, বাক্যের ভাবার্থও যেন স্পষ্ট হয়।
উদাহরণ
‘মাছ ধরা তার পেশা ছিল বলত লোকে জেলে,
পুলিশ তারে থানায় নিল পরে নিল জেলে।
জাটকা ধরা নিষেধ ছিল, শোনেনি সে মানা,
সবারই তো উচিত রে ভাই সরকারি আইন মানা।’
ব্যাখ্যা
এই ছড়ার ১ম পঙক্তির শেষ শব্দটি ‘জেলে’, যার অর্থ ‘জাল বেয়ে মাছ ধরা পেশাজীবী মানুষ’ এবং ২য় পঙক্তির শেষ শব্দটি ‘জেলে’, যার অর্থ ‘জেলখানা’ বা ‘কারাগার’। সুতরাং দুটো একই শব্দ হলেও এখানে আলাদা অর্থ প্রকাশ করে। আবার ৩য় পঙক্তির শেষ শব্দটি ‘মানা’, যার অর্থ ‘বারণ’ বা ‘নিষেধ’ এবং ৪র্থ পঙক্তির শেষ শব্দটি ‘মানা’, যার অর্থ ‘মেনে নেওয়া’। সুতরাং দুটো একই শব্দ হলেও এখানে আলাদা অর্থ প্রকাশ করে। আর এটিই হচ্ছে ‘অন্ত্যযমক’।
ছড়ামর্শ লাইভ প্রশিক্ষণ (১ম ব্যাচ)' এ আমি শেখাতে যাচ্ছি ছড়া লেখা শেখার এমন চমৎকার সব কৌশলের বিস্তারিত। ২ মাস ব্যাপী এই অনলাইন প্রশিক্ষণ শুরু হতে মাত্র ৬ দিন বাকি। ভর্তি হতে আজই ইনবক্স করুন।