জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপের হামলায় র্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩) মৃত আব্দুল মালেকের ছেলে। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের সমাজ এলাকায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, সীতাকুণ্ড থানায় দায়ের করা র্যাব সদস্য হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লয়েল রোড এলাকার নবী মার্কেটের সামনে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত দুইদিনে এ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আলী আকবর (২৬) ও মো. ইমরান (২৫)।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপের হামলায় র্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃত আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩) মৃত আব্দুল মালেকের ছেলে। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের সমাজ এলাকায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, সীতাকুণ্ড থানায় দায়ের করা র্যাব সদস্য হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লয়েল রোড এলাকার নবী মার্কেটের সামনে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত দুইদিনে এ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আলী আকবর (২৬) ও মো. ইমরান (২৫)।
What's Your Reaction?