জটিলতা কাটিয়ে ঈদেই আসছে ‘মাসুদ রানা’, প্রশংসিত পোস্টার

অবশেষে সিনেমার পর্দায় আসতে যাচ্ছে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। সেবা প্রকাশনীর সেই ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি হলো সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার। সেটি প্রকাশের পর সেবা প্রকাশনীর পুরোনো বইয়ের প্রচ্ছদের আবহ পোস্টারে ফুটে ওঠায় নস্টালজিয়ায় ভাসছেন পাঠক-ভক্তরা। পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, ‘বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে।’ ২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এরপর ২০২৩ সালে ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও পরিচালক সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাটি বিভিন্ন কারণে আটকে ছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি জানান, কাজী আনোয়ার হোসেন নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করেছিলেন। পাশাপাশি গল্পটিকে বড় পর্দায় তুলে ধরতে কোনো ধরনের কা

জটিলতা কাটিয়ে ঈদেই আসছে ‘মাসুদ রানা’, প্রশংসিত পোস্টার

অবশেষে সিনেমার পর্দায় আসতে যাচ্ছে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। সেবা প্রকাশনীর সেই ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি হলো সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার।

সেটি প্রকাশের পর সেবা প্রকাশনীর পুরোনো বইয়ের প্রচ্ছদের আবহ পোস্টারে ফুটে ওঠায় নস্টালজিয়ায় ভাসছেন পাঠক-ভক্তরা।

পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, ‘বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে।’

২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এরপর ২০২৩ সালে ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও পরিচালক সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাটি বিভিন্ন কারণে আটকে ছিল।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি জানান, কাজী আনোয়ার হোসেন নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করেছিলেন।

পাশাপাশি গল্পটিকে বড় পর্দায় তুলে ধরতে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি বলেও দাবি করেন তিনি। তার কথায়, এটি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগেই। পরে একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজও শেষ হয়েছে।

সিনেমাটিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এ ছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। আসন্ন কোরবানির ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। 

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow