জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করে। তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সরকারের সমালোচনা করলেই মানুষকে গুম ও মামলার শিকার হতে হতো। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জনগণ সেই শাসনের অবসান ঘটিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ জীবন দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে। তিনি আরও বলেন, দেশকে শুধু স্বৈরাচারমুক্ত করাই যথেষ্ট নয়; এখন প্রয়োজন দেশ পুনর্গঠন। দেশের মানুষ একসময় ভয়াবহ স্বৈরাচারের মধ্যে ছিল। জনগণ সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করেছে। এখন আমাদের দায়িত্ব একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow