জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী

জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জ্বালানি তেল ও গ্যাসের সংকটকে কেন্দ্র করে কোনো ধরনের সিন্ডিকেট যেন গড়ে উঠতে না পারে, তা নিশ্চিত করবে সরকার। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, জনগণের কাছ থেকে দাবি ওঠার পরই সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে; মূলত এটি জনগণের চাহিদার প্রতিফলন। রিজভী বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না— এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা। এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভাল আইন করা হবে, যেন গুমের মত নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।

জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী

জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জ্বালানি তেল ও গ্যাসের সংকটকে কেন্দ্র করে কোনো ধরনের সিন্ডিকেট যেন গড়ে উঠতে না পারে, তা নিশ্চিত করবে সরকার।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, জনগণের কাছ থেকে দাবি ওঠার পরই সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে; মূলত এটি জনগণের চাহিদার প্রতিফলন।

রিজভী বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না— এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা।

এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভাল আইন করা হবে, যেন গুমের মত নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow