জনপ্রশাসনে যোগ্যদের পদায়নের দাবি 

জনপ্রশাসনে ফ্যাসিবাদী আমলাদের সরিয়ে দিয়ে যোগ্য কর্মকর্তাদের পদায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল।  বিএএসএ’র সহসভাপতি ও শিল্প সচিব মো. ওবায়দুল রহমান এবং মহাসচিব অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন কর্মকর্তা এই সাক্ষাতে অংশ নেন। এসময় তারা বিগত সরকারের সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে কর্মরত ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ করার দাবি জানান। একইসঙ্গে সেখানে যোগ্যদের পদায়ন করার দাবি তোলে এ প্রতিনিধি দল।  প্রতিনিধি দলের সদস্যরা দাবি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে যেসব ফ্যাসিবাদী কর্মকর্তা অবস্থান করছেন, তাদেরও অপসারণ করে যোগ্যদের পদায়ন করতে হবে। সেইসঙ্গে যোগ্যতার ভিত্তিতে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি (রিভিউ) দিতে হবে। ফ্যাসিবাদীদের মধ্য থেকে কেউ যেন শপথ অনুষ্ঠানে যোগদান করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও জোর দাবি জানান তারা।

জনপ্রশাসনে যোগ্যদের পদায়নের দাবি 

জনপ্রশাসনে ফ্যাসিবাদী আমলাদের সরিয়ে দিয়ে যোগ্য কর্মকর্তাদের পদায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। 

বিএএসএ’র সহসভাপতি ও শিল্প সচিব মো. ওবায়দুল রহমান এবং মহাসচিব অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন কর্মকর্তা এই সাক্ষাতে অংশ নেন।

এসময় তারা বিগত সরকারের সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে কর্মরত ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ করার দাবি জানান। একইসঙ্গে সেখানে যোগ্যদের পদায়ন করার দাবি তোলে এ প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলের সদস্যরা দাবি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে যেসব ফ্যাসিবাদী কর্মকর্তা অবস্থান করছেন, তাদেরও অপসারণ করে যোগ্যদের পদায়ন করতে হবে। সেইসঙ্গে যোগ্যতার ভিত্তিতে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি (রিভিউ) দিতে হবে।

ফ্যাসিবাদীদের মধ্য থেকে কেউ যেন শপথ অনুষ্ঠানে যোগদান করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও জোর দাবি জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow