জনপ্রিয়তা আকাশছোঁয়া, তবু কেন ভোটে হারার ভয় সালমানের
বলিউডের ‘ভাইজান’ সালমান খানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার এক ঝলক দেখতে প্রতিদিনই মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় করেন হাজারো অনুরাগী। দেশের যেকোনো প্রান্তে ভোটে দাঁড়ালে সহজেই জিতে যাবেন- এমন ধারণাও রয়েছে অনেকের। কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন রাজনীতিতে আসেননি সালমান? সেই প্রশ্নেরই মজার উত্তর দিয়েছিলেন অভিনেতা নিজেই। জনপ্রিয় টিভি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোতে হাজির হয়ে সালমান জানান, ভোটে দাঁড়ানোর ইচ্ছা তার আছে, তবে নিজের বাস্তব অবস্থাও তিনি ভালো করেই জানেন। শো-তে কপিল শর্মা তাকে প্রশ্ন করেছিলেন, এত জনপ্রিয় হওয়ার পরও কেন তিনি কখনো নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবেননি? জবাবে হাসতে হাসতেই সালমান বলেন, ‘আমার ভোটে দাঁড়াতে খুব ইচ্ছে করে। কিন্তু তারপর আমি নিজের বিল্ডিংটার দিকে তাকাই। আমাদের বিল্ডিংয়ে মোট আটটি ফ্ল্যাট, যার মধ্যে তিনটি আমাদের পরিবারের। প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সংসদ হওয়া তো অনেক দূরের কথা, আমি যদি নিজের বিল্ডিংয়ের সেক্রেটারি পদেও দাঁড়াই, সেখানেও হারব। এমনকি আমার নিজের পরিবারের লোকজনও আমাকে তিনটি ভোট দেবে না!’ অভিনেতার এমন মন্তব্যে দর্শকদের মধ্যে হ
বলিউডের ‘ভাইজান’ সালমান খানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার এক ঝলক দেখতে প্রতিদিনই মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় করেন হাজারো অনুরাগী। দেশের যেকোনো প্রান্তে ভোটে দাঁড়ালে সহজেই জিতে যাবেন- এমন ধারণাও রয়েছে অনেকের। কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন রাজনীতিতে আসেননি সালমান? সেই প্রশ্নেরই মজার উত্তর দিয়েছিলেন অভিনেতা নিজেই।
জনপ্রিয় টিভি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোতে হাজির হয়ে সালমান জানান, ভোটে দাঁড়ানোর ইচ্ছা তার আছে, তবে নিজের বাস্তব অবস্থাও তিনি ভালো করেই জানেন।
শো-তে কপিল শর্মা তাকে প্রশ্ন করেছিলেন, এত জনপ্রিয় হওয়ার পরও কেন তিনি কখনো নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবেননি? জবাবে হাসতে হাসতেই সালমান বলেন, ‘আমার ভোটে দাঁড়াতে খুব ইচ্ছে করে। কিন্তু তারপর আমি নিজের বিল্ডিংটার দিকে তাকাই। আমাদের বিল্ডিংয়ে মোট আটটি ফ্ল্যাট, যার মধ্যে তিনটি আমাদের পরিবারের। প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সংসদ হওয়া তো অনেক দূরের কথা, আমি যদি নিজের বিল্ডিংয়ের সেক্রেটারি পদেও দাঁড়াই, সেখানেও হারব। এমনকি আমার নিজের পরিবারের লোকজনও আমাকে তিনটি ভোট দেবে না!’
অভিনেতার এমন মন্তব্যে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করলেও পরিবারের সদস্যদের কাছ থেকে ভোট না পাওয়ার আশঙ্কা নিয়ে তার এই রসিকতাপূর্ণ মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়।
তবে রাজনীতি থেকে দূরে থাকলেও অভিনয়ে দাপট কমেনি সালমানের। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘মাতৃভূমি’র কাজ নিয়ে। সিনেমাটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গলওয়ান’।
পরিচালক অপূর্ব লাখিয়ার নির্মাণে এই ‘ওয়ার’ ড্রামা সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিং-কে। সিনেমার গল্প গড়ে উঠেছে ২০২০ সালের গলওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে। এতে শহীদ কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান।
আরও পড়ুন:
বিজেপি শাসিত ভারতে ধর্মীয় গল্পের সিনেমা মানেই সুপারহিট
এছাড়াও দক্ষিণী প্রযোজক দিল রাজুর একটি বড় বাজেটের সিনেমাতেও কাজ করার কথা রয়েছে এই অভিনেতার। সব মিলিয়ে রাজনীতির মাঠে না নামলেও, রুপালি পর্দায় নিজের জনপ্রিয়তা ও তারকাখ্যাতি এখনো যে আকাশছোঁয়া- সেটাই যেন আবারও প্রমাণ করছেন সালমান খান।
এমএমএফ/এএসএম
What's Your Reaction?