জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা

টালিউডের পরিচিত জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভারতের বালুরঘাট থানায় প্রযোজক তরুণ দাস এই মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালে একটি সিনেমার জন্য সোহম চক্রবর্তীর সঙ্গে চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী সিনেমাটিতে অভিনয়ের জন্য তাকে ১৫ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে তিনি শুটিংয়ে অংশ নেননি বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে সিনেমাটির কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় এবং প্রযোজক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। প্রযোজকের দাবি, বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিনেতার কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পরে প্রযোজক টাকা ফেরত চাইলে অভিযুক্ত অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা

টালিউডের পরিচিত জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভারতের বালুরঘাট থানায় প্রযোজক তরুণ দাস এই মামলা করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালে একটি সিনেমার জন্য সোহম চক্রবর্তীর সঙ্গে চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী সিনেমাটিতে অভিনয়ের জন্য তাকে ১৫ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে তিনি শুটিংয়ে অংশ নেননি বলে অভিযোগ করা হয়েছে।

এর ফলে সিনেমাটির কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় এবং প্রযোজক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। প্রযোজকের দাবি, বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিনেতার কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পরে প্রযোজক টাকা ফেরত চাইলে অভিযুক্ত অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow