জনসচেতনতায় ‘রিলস’ তৈরি করবে তথ্য মন্ত্রণালয়

গতানুগতিক প্রচারণার বাইরে এসে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সামাজিক মূল্যবোধ ও মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এবার স্বল্পদৈর্ঘ্য ভিডিও চিত্র বা ‘রিলস’ তৈরির উদ্যোগ নেওয়া হবে। এই কনটেন্টগুলোতে নারীর প্রতি সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখার বিষয়গুলো বিশেষ প্রাধান্য পাবে। শনিবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন’ (আইসিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান। তথ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল মানব আচরণই নয়, বরং পশুপাখির প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতেও তথ্য মন্ত্রণালয় কাজ করবে। এছাড়া সড়ক ব্যবহারের শৃঙ্খলা রক্ষা এবং রাস্তাঘাট নোংরা না করার মতো মৌলিক নাগরিক দায়িত্বগুলো প্রাথমিক স্তর থেকেই মানুষকে শেখানো দরকার। তিনি রাস্তায় যত্রতত্র থুথু এবং ময়লা-আবর্জনা না ফেলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

জনসচেতনতায় ‘রিলস’ তৈরি করবে তথ্য মন্ত্রণালয়

গতানুগতিক প্রচারণার বাইরে এসে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সামাজিক মূল্যবোধ ও মানুষের আচরণগত ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এবার স্বল্পদৈর্ঘ্য ভিডিও চিত্র বা ‘রিলস’ তৈরির উদ্যোগ নেওয়া হবে। এই কনটেন্টগুলোতে নারীর প্রতি সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখার বিষয়গুলো বিশেষ প্রাধান্য পাবে।

শনিবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন’ (আইসিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল মানব আচরণই নয়, বরং পশুপাখির প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতেও তথ্য মন্ত্রণালয় কাজ করবে। এছাড়া সড়ক ব্যবহারের শৃঙ্খলা রক্ষা এবং রাস্তাঘাট নোংরা না করার মতো মৌলিক নাগরিক দায়িত্বগুলো প্রাথমিক স্তর থেকেই মানুষকে শেখানো দরকার। তিনি রাস্তায় যত্রতত্র থুথু এবং ময়লা-আবর্জনা না ফেলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমানে যেকোনো বয়স্ক মানুষকে অপমান করাকে অনেকে ‘স্মার্টনেস’ মনে করে, যা সম্পূর্ণ ভুল এবং অন্যায়।

মানুষের আচরণগত ও অভ্যাসগত নেতিবাচক পরিবর্তনের কারণে সমাজে অল্প বয়সেই নানা জটিল রোগ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নতুন স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যাকে বিশেষ ফোকাস দিচ্ছে। সুস্থ থাকার জন্য তিনি সবাইকে নিয়মিত হাঁটার অভ্যাস করার আহ্বান জানান।

ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশনের (আইসিএফ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার নওফেল জমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অনুষ্ঠানে নাগরিক আচরণ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর দুটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এমএএস/এসএইচএস

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow