‘জনসম্পৃক্ততায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে’
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সঠিক তথ্যপ্রবাহ, কার্যকর গণমাধ্যম সমন্বয় এবং জনসম্পৃক্ততার মাধ্যমে দেশের সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক ভূমিকা দেশ-বিদেশে আরও দৃশ্যমান করে তুলতে হবে। বৃহস্পতিবার (১৪ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়-এর সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। ঢাকা সেনানিবাসে আইএসপিআর কার্যালয়ে পৌঁছালে পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী তাকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিদপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে আইএসপিআর পরিচালক গণমাধ্যম সমন্বয়, সংবাদ পরিবেশন, গবেষণা ও প্রকাশনা, তথ্য সংরক্ষণ এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিরক্ষা উপদেষ্টাকে জানান। পাশাপাশি বিদ্যমান সক্ষমতা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়। এরপর প্রতিরক্ষা উপদেষ্টা পরিদপ্তরের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সংবাদ প্রস্তুত ও প্রচার, তথ্য যাচাই, সংর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সঠিক তথ্যপ্রবাহ, কার্যকর গণমাধ্যম সমন্বয় এবং জনসম্পৃক্ততার মাধ্যমে দেশের সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক ভূমিকা দেশ-বিদেশে আরও দৃশ্যমান করে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৪ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়-এর সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
ঢাকা সেনানিবাসে আইএসপিআর কার্যালয়ে পৌঁছালে পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী তাকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিদপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে আইএসপিআর পরিচালক গণমাধ্যম সমন্বয়, সংবাদ পরিবেশন, গবেষণা ও প্রকাশনা, তথ্য সংরক্ষণ এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিরক্ষা উপদেষ্টাকে জানান। পাশাপাশি বিদ্যমান সক্ষমতা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়।
এরপর প্রতিরক্ষা উপদেষ্টা পরিদপ্তরের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সংবাদ প্রস্তুত ও প্রচার, তথ্য যাচাই, সংরক্ষণ এবং গণমাধ্যম সমন্বয়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি আইএসপিআরকে আরও গতিশীল, গবেষণাভিত্তিক, সময়োপযোগী ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ড. শামছুল ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ, সংকট ও জাতীয় প্রয়োজনের প্রতিটি মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়ায়। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও মানবিক ভূমিকা দেশের মর্যাদা বাড়াচ্ছে।
তিনি বলেন, সীমিত প্রচার ও জনসম্পৃক্ততার ঘাটতির কারণে অনেক সময় জনগণ সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পান না। তাই তথ্যনির্ভর, দায়িত্বশীল ও গ্রহণযোগ্য উপায়ে সশস্ত্র বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জাতীয় উন্নয়নে অবদান দেশ-বিদেশে তুলে ধরতে হবে।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সময়মতো সঠিক তথ্য উপস্থাপনের গুরুত্ব তুলে ধরে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ, জনগণের আস্থা এবং সশস্ত্র বাহিনীর পেশাগত ভাবমূর্তি সমুন্নত রাখতে আইএসপিআরকে আরও আধুনিক, সমন্বিত ও কার্যকর যোগাযোগ কাঠামোর মাধ্যমে কাজ করতে হবে।
এ লক্ষ্যে গবেষণা, তথ্য সংরক্ষণ, ডিজিটাল যোগাযোগ, প্রকাশনা এবং গণমাধ্যম সমন্বয় কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি আইএসপিআরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
What's Your Reaction?