জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়ে, দ্বিতীয়বার সুযোগ নেই

অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন নিষ্পত্তি করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি)। একই সঙ্গে জন্মতারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন একবার করা হলে দ্বিতীয়বার তা সংশোধনের সুযোগ থাকবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় ও ক্ষমতা সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি/জেডিসি/এসএসসি/সমমান শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সিস্টেমে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করবেন।  তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভ

জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়ে, দ্বিতীয়বার সুযোগ নেই
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন নিষ্পত্তি করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি)। একই সঙ্গে জন্মতারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন একবার করা হলে দ্বিতীয়বার তা সংশোধনের সুযোগ থাকবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় ও ক্ষমতা সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি/জেডিসি/এসএসসি/সমমান শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সিস্টেমে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করবেন।  তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক নিষ্পত্তি করবেন। পরিপত্রে আরও বলা হয়, প্রশাসনিক ও অতিরিক্ত প্রশাসনিক কর্মকর্তারা তাদের ওপর অর্পিত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তবে সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্মকর্তা তা যথাযথভাবে নিষ্পত্তি করবেন। কোনো আবেদন নিয়ে সংশয় থাকলে প্রতিবেদন প্রস্তুতপূর্বক পরিচালক (অপারেশনস) এবং হালনাগাদ প্রকল্পের মাধ্যমে তা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এতে আরও উল্লেখ করা হয়, জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখ, নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন একবার নিষ্পত্তি হওয়ার পর দ্বিতীয়বার সংশোধন করা যাবে না। অর্থাৎ এসব তথ্যের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে পরবর্তীকালে পুনরায় সংশোধনের সুযোগ দেওয়া হবে না। পরিপত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং এ বিষয়ে সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow