জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

তুর্কি টেলিভিশনের জনপ্রিয় মুখ, ‘ওয়ান লাভ’ সিরিয়ালের ইশিল চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী এজে ইর্তেম আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তুর্কি শোবিজ অঙ্গনে। জন্মদিন উদযাপনের কয়েক ঘণ্টা পরই বাসায় নিথর অবস্থায় পাওয়া যায় এই অভিনেত্রীকে। মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা নুরিয়ে ইর্তেম। হঠাৎ এই মৃত্যু ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও নানা প্রশ্ন। এজে ইর্তেমের মা নুরিয়ে ইর্তেম জানান, রোববার বিকেলে বাসার পাশে একটি ভেন্যুতে জন্মদিনের আয়োজনে অংশ নেন মা ও মেয়ে। সেখানে কেক কাটা হয়। রাত ৮টা ৩৬ মিনিটে তারা বাসায় ফেরেন। পরদিন সকালে নাশতার জন্য মেয়েকে ডাকলে কোনো সাড়া পাননি। নুরিয়ে ইর্তেম বলেন, ‘আমি তার ঘরে ঢুকে দেখি মুখ থেকে অস্বাভাবিক ধরনের তরল বের হচ্ছিল। রাতে সে অনেক অ্যালকোহল পান করেছিল এবং শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও সেবন করেছিল।’ এজে ইর্তেম আত্মহত্যা করেছেন কি না, তা নিয়েও রহস্য তৈরি হয়েছে। তবে এজে ইর্তেমের আইনজীবী বলছেন, প্রাথমিকভাবে তারা সন্দেহ করছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন তিনি। আইনজ

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু
তুর্কি টেলিভিশনের জনপ্রিয় মুখ, ‘ওয়ান লাভ’ সিরিয়ালের ইশিল চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী এজে ইর্তেম আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তুর্কি শোবিজ অঙ্গনে। জন্মদিন উদযাপনের কয়েক ঘণ্টা পরই বাসায় নিথর অবস্থায় পাওয়া যায় এই অভিনেত্রীকে। মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা নুরিয়ে ইর্তেম। হঠাৎ এই মৃত্যু ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও নানা প্রশ্ন। এজে ইর্তেমের মা নুরিয়ে ইর্তেম জানান, রোববার বিকেলে বাসার পাশে একটি ভেন্যুতে জন্মদিনের আয়োজনে অংশ নেন মা ও মেয়ে। সেখানে কেক কাটা হয়। রাত ৮টা ৩৬ মিনিটে তারা বাসায় ফেরেন। পরদিন সকালে নাশতার জন্য মেয়েকে ডাকলে কোনো সাড়া পাননি। নুরিয়ে ইর্তেম বলেন, ‘আমি তার ঘরে ঢুকে দেখি মুখ থেকে অস্বাভাবিক ধরনের তরল বের হচ্ছিল। রাতে সে অনেক অ্যালকোহল পান করেছিল এবং শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও সেবন করেছিল।’ এজে ইর্তেম আত্মহত্যা করেছেন কি না, তা নিয়েও রহস্য তৈরি হয়েছে। তবে এজে ইর্তেমের আইনজীবী বলছেন, প্রাথমিকভাবে তারা সন্দেহ করছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন তিনি। আইনজীবী জানান, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার গুঞ্জবও নাকচ করে করেছেন আইনজীবী। ইজমির শহরে এজে ইর্তেমের শেষকৃত্য হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে। ১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাস শহরে এজে ইর্তেমের জন্ম। তিনি ইয়াশার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ২০১৪ সালে ‘কাচাক গেলিনলার’ সিরিয়াল নিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে ‘ও হায়াত বেনিম’, ‘শেরেফ মেসেলেসি’সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন। ‘ওয়ান লাভ’ সিরিয়ালে ইশিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। দর্শকপ্রিয় এই তুর্কি ধারাবাহিকে অভিনয় করে তিনি দেশের উদীয়মান পর্দা-তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow