জবিতে বন্ধ হচ্ছে বৃহস্পতিবারের অনলাইন ক্লাস
জ্বালানি প্রাপ্যতা সংকট দূর হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতি সপ্তাহের বৃহস্পতিবার চলমান অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৭ জুন এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের সকল অনলাইন ক্লাস ও অন্য অনলাইন কার্যক্রম বন্ধ করে পুনরায় সশরীরে পাঠদান কার্যক্রম চালু করা হবে।
বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে আপদকালীন সময়ে অনলাইন ক্লাস চালু রাখা হয়েছিল। বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার
জ্বালানি প্রাপ্যতা সংকট দূর হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতি সপ্তাহের বৃহস্পতিবার চলমান অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৭ জুন এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের সকল অনলাইন ক্লাস ও অন্য অনলাইন কার্যক্রম বন্ধ করে পুনরায় সশরীরে পাঠদান কার্যক্রম চালু করা হবে।
বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে আপদকালীন সময়ে অনলাইন ক্লাস চালু রাখা হয়েছিল। বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে এখন থেকে প্রতি মাসে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা সভা আয়োজন করা হবে।
সভার শুরুতে একাডেমিক কাউন্সিলের নতুন মনোনীত তিনজন সদস্যকে অভিনন্দনও জানানো হয়।