জবিতে সাংবাদিকদের সঙ্গে ছাত্র মজলিসের মতবিনিময় ও সম্মাননা প্রদান
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং গত ৪ আগস্ট ছাত্রদলের সহিংস হামলায় আহত সাংবাদিকদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪০৪ নম্বর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আহত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তাদের অভিজ্ঞতা, হামলার পরিস্থিতি ও দায়িত্ব পালনের সময়কার নানা বিষয় সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জবি শাখার আহ্বায়ক সজীব মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উইংয়ের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম। মতবিনিময়কালে কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ রয়েছে ছাত্র সংগঠনগুলোর। একাডেমিক বা নানা সহযোগিতার মাধ্যমে একজন শিক্ষার্থী একটি ভালো ক্যারিয়ার তৈরি করতে পারলে সেটার ফলভোগী হয় পরিবার, সমাজ
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং গত ৪ আগস্ট ছাত্রদলের সহিংস হামলায় আহত সাংবাদিকদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪০৪ নম্বর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আহত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তাদের অভিজ্ঞতা, হামলার পরিস্থিতি ও দায়িত্ব পালনের সময়কার নানা বিষয় সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জবি শাখার আহ্বায়ক সজীব মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উইংয়ের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।
মতবিনিময়কালে কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ রয়েছে ছাত্র সংগঠনগুলোর। একাডেমিক বা নানা সহযোগিতার মাধ্যমে একজন শিক্ষার্থী একটি ভালো ক্যারিয়ার তৈরি করতে পারলে সেটার ফলভোগী হয় পরিবার, সমাজ, রাষ্ট্র। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিছু সংগঠনের আগ্রাসী ও পেশী শক্তি প্রদর্শনীর রাজনীতি অনেকের জীবনের ক্ষত সৃষ্টি করে, যা কখনো পুষিয়ে নেওয়া যায় না।
এতে খেলাফত ছাত্র মজলিসের জবি শাখার সদস্যসচিব ওবায়দুল ইসলাম, ঢাবি শাখার আহ্বায়ক শাহরিয়ার হোসাইন, জবি শাখার আহ্বায়ক সজীব আহমেদ ও ক্যাম্পাস সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিএইচকিউ/এমকেআর
What's Your Reaction?