জবিতে ২১ এপ্রিল থেকে ‍শুরু হচ্ছে দুদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)- এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬’। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মেলাটি অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন এবং উচ্চশিক্ষা, ভর্তির সুযোগ ও স্কলারশিপ বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করবেন। মেলার পরদিন ২২ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। সেমিনারে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিতে পারবেন। পাশাপাশি ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ, সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এবং অন-স্পট অ্যাপ্লিকেশন ও প্রোফাইল অ্যাসে

জবিতে ২১ এপ্রিল থেকে ‍শুরু হচ্ছে দুদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)- এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬’।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মেলাটি অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন এবং উচ্চশিক্ষা, ভর্তির সুযোগ ও স্কলারশিপ বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করবেন।

মেলার পরদিন ২২ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। সেমিনারে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিতে পারবেন। পাশাপাশি ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ, সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এবং অন-স্পট অ্যাপ্লিকেশন ও প্রোফাইল অ্যাসেসমেন্ট সুবিধা থাকবে।

বিশেষ আকর্ষণ হিসেবে জকসুর উদ্যোগে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইএলটিএস কোর্স বিনামূল্যে প্রদান করা হবে। এ জন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা জামানত দিয়ে কোর্সে অংশ নিতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবেন, তারা জামানতের অর্থ ফেরত পাবেন।

এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন, ‘এই শিক্ষা মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়, স্কলারশিপের সুযোগ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবে। পাশাপাশি সেমিনারের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে।’

তিনি আরও জানান, সেমিনার পরবর্তী প্লেসমেন্ট পরীক্ষার মাধ্যমে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে আইএলটিএস কোর্সে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow