জবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আইনুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। মঙ্গলবার (৭ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন-এর মেয়াদ ১১ জুলাই ২০২৬ তারিখে দুই বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ আগামী ১২ জুলাই তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে অফিস আদেশে জানানো হয়। টিএইচকিউ/এএমএ

জবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আইনুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

মঙ্গলবার (৭ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন-এর মেয়াদ ১১ জুলাই ২০২৬ তারিখে দুই বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

এই আদেশ আগামী ১২ জুলাই তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে অফিস আদেশে জানানো হয়।

টিএইচকিউ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow