জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ঘিরে সিএমপির আগাম প্রস্তুতি
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে আগাম প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। উৎসব ঘিরে জনসমাগম ও সম্ভাব্য ভিড় ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএমপি সদরদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বড় আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাপক জনসমাগম হবে। তাই দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা আগেভাগেই নেওয়া হচ্ছে। তিনি বলেন, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জরুরিসেবা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো, মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব উপভোগ করতে পারেন। সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী এবং উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, মো. হাবিবুর রহমান, শেখ শরীফুল ইসলাম ও নেছার উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এমআরএএইচ/এমএএইচ/
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে আগাম প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। উৎসব ঘিরে জনসমাগম ও সম্ভাব্য ভিড় ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএমপি সদরদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বড় আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাপক জনসমাগম হবে। তাই দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা আগেভাগেই নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জরুরিসেবা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো, মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব উপভোগ করতে পারেন।
সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী এবং উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, মো. হাবিবুর রহমান, শেখ শরীফুল ইসলাম ও নেছার উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?