জমকালো আয়োজনে ভোজিনহাকে বরণ করলো চিলির ক্লাব
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখায় কেপ ভার্দে। বিশেষ করে আলোড়ন সৃষ্টি করেন দেশটির গোলকিপার ভোজিনহা। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করে ৪০ বছর বয়সে পেয়েছেন তার পুরস্কারও। সুযোগ পেয়েছেন চিলির ক্লাব কলো-কলোতে। ক্লাবে যোগ দিতে সান্তিয়াগো বিমানবন্দরে জড়ো হওয়া হাজারো কলো কলো সমর্থক প্রিয় তারকাকে স্বাগত জানাতে তৈরি করেছিলেন উৎসবের পরিবেশ। জার্সি, উপহার আর করতালিতে মুখর হয়ে ওঠে বিমানবন্দর, যেখানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। এরপর একই ভালোবাসা পেয়েছেন ক্লাবটির ভেন্যুতেও। বুধবার সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে নতুন ক্লাবের জার্সিতে প্রথমবার মাঠে নামেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। কলো-কলোর গুরুত্বপূর্ণ ট্রফিগুলোর সামনে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। সমর্থকদের উদ্দেশে ভোজিনহা বলেন, ‘আমি খুবই আনন্দিত। চিলির সবচেয়ে বড় ক্লাবের সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। এগিয়ে চলো, কলো-কলো!’ ২৯ নম্বর জার্সি পরা এই গোলরক্ষক আগামী ১৬ আগস্ট ঘরের মাঠে অভিষেক করতে পারেন। বিশ্বকাপে সেই দুর্দান্ত নৈপুণ্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ত
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখায় কেপ ভার্দে। বিশেষ করে আলোড়ন সৃষ্টি করেন দেশটির গোলকিপার ভোজিনহা। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করে ৪০ বছর বয়সে পেয়েছেন তার পুরস্কারও। সুযোগ পেয়েছেন চিলির ক্লাব কলো-কলোতে।
ক্লাবে যোগ দিতে সান্তিয়াগো বিমানবন্দরে জড়ো হওয়া হাজারো কলো কলো সমর্থক প্রিয় তারকাকে স্বাগত জানাতে তৈরি করেছিলেন উৎসবের পরিবেশ। জার্সি, উপহার আর করতালিতে মুখর হয়ে ওঠে বিমানবন্দর, যেখানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
এরপর একই ভালোবাসা পেয়েছেন ক্লাবটির ভেন্যুতেও। বুধবার সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে নতুন ক্লাবের জার্সিতে প্রথমবার মাঠে নামেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। কলো-কলোর গুরুত্বপূর্ণ ট্রফিগুলোর সামনে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।
সমর্থকদের উদ্দেশে ভোজিনহা বলেন, ‘আমি খুবই আনন্দিত। চিলির সবচেয়ে বড় ক্লাবের সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। এগিয়ে চলো, কলো-কলো!’
২৯ নম্বর জার্সি পরা এই গোলরক্ষক আগামী ১৬ আগস্ট ঘরের মাঠে অভিষেক করতে পারেন।
বিশ্বকাপে সেই দুর্দান্ত নৈপুণ্যের পর আন্তর্জাতিক অঙ্গনে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৫০ হাজার থেকে বেড়ে ২ কোটি ৯০ লাখেরও বেশি হয়েছে।
আইএন
What's Your Reaction?