জমা পড়লো ৩৩ মনোনয়নপত্র, এখন যাচাই-বাছাইয়ের অপেক্ষা

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিনে মোট ৩৩টি ফর্ম জমা পড়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মনোনয়ন গ্রহণ শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। আমরা মনোনয়ন ফর্ম জমা নিয়েছি দিনব্যাপী। সকাল দশটায় আমরা এটা ওপেন করি এবং বিকেল পাঁচটা পর্যন্ত এটা চলে।’ তিনি আরও বলেন, ‘তিনটা ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি ওয়ান, সেখানে আমরা চৌদ্দটা নমিনেশন ফর্ম আমরা গ্রহণ করেছি। আর ক্যাটাগরি টুতে (দুই) আঠারোটা ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি থ্রিতে একটি।’ নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ নিয়ে তাহেরুল হক চৌহান বলেন, ‘আজকে এটা গ্রহণ করলাম। এটা যাচাই-বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে তেইশ (২৩ মে) তারিখে। আমি আশা করছি যে আগামী কাল আমরা এটা যাচাই-বাছাই করব।’ তিনি আরও বলেন, ‘বিসিবির গঠনতন্ত্র ২০২৪ সালে সংশোধন করা হয়েছে। আর নির্বাচ

জমা পড়লো ৩৩ মনোনয়নপত্র, এখন যাচাই-বাছাইয়ের অপেক্ষা

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিনে মোট ৩৩টি ফর্ম জমা পড়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মনোনয়ন গ্রহণ শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। আমরা মনোনয়ন ফর্ম জমা নিয়েছি দিনব্যাপী। সকাল দশটায় আমরা এটা ওপেন করি এবং বিকেল পাঁচটা পর্যন্ত এটা চলে।’

তিনি আরও বলেন, ‘তিনটা ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি ওয়ান, সেখানে আমরা চৌদ্দটা নমিনেশন ফর্ম আমরা গ্রহণ করেছি। আর ক্যাটাগরি টুতে (দুই) আঠারোটা ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি থ্রিতে একটি।’

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ নিয়ে তাহেরুল হক চৌহান বলেন, ‘আজকে এটা গ্রহণ করলাম। এটা যাচাই-বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে তেইশ (২৩ মে) তারিখে। আমি আশা করছি যে আগামী কাল আমরা এটা যাচাই-বাছাই করব।’

তিনি আরও বলেন, ‘বিসিবির গঠনতন্ত্র ২০২৪ সালে সংশোধন করা হয়েছে। আর নির্বাচন পরিচালনার জন্য করা নীতিমালা, এই দুইটি বিষয় মাথায় রেখেই আমরা যাচাই-বাছাই করব।’

পরে বিভাগভিত্তিক মনোনয়ন জমাদানকারীদের নামও প্রকাশ করা হয়। ঢাকা অঞ্চল থেকে মনোনয়ন জমা দিয়েছেন সাইদ বিন জামান, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ ও জসিমউদ্দিন খান খসরু। চট্টগ্রাম অঞ্চল থেকে ফর্ম জমা দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দীন চৌধুরী ও ফেনীর শরীফুল ইসলাম। রাজশাহী অঞ্চল থেকে মনোনয়ন জমা দিয়েছেন বগুড়ার মীর শাকরুল আলম। রংপুর অঞ্চল থেকে রয়েছেন মির্জা ফয়সল আমিন।

খুলনা অঞ্চল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শফিকুল আলম, সান্তনু ইসলাম ও আব্দুস সালাম। বরিশাল অঞ্চল থেকে ফর্ম জমা দিয়েছেন ভোলার মোন্তাসির এবং বরিশাল বিভাগের মিজানুর রহমান। সিলেট অঞ্চল থেকে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুল কাইয়ুম। আর ক্যাটাগরি-৩ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনয়ন জমা দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তবে ক্লাব থেকে কারা মনোনয়ন জমা দিয়েছেন সেটা জানানো হয়নি।

এ সময় শাহরিয়ার হোসেন বিদ্যুতের ফর্ম তোলার বিষয়েও কথা বলেন রিটার্নিং অফিসার। তিনি বলেন, ‘তিনি ফর্ম তুলেছিলেন। তবে গঠনতন্ত্র পর্যালোচনা করে আমরা দেখেছি, তিনি ক্যাটাগরি-৩ এ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন। তিনি খেলোয়াড় কল্যাণ সংস্থার একজন প্রতিনিধি। এ কারণে কাউন্সিলর হিসেবে থাকতে পারলেও পরিচালক পদে নির্বাচন করার যোগ্যতা তার নেই। গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, এখানে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনিও শুরুতে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি নিজেই ফর্ম ফেরত দিয়েছেন।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow