জমিদার বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল ব্যবসায়ীর

ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহাসিক জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে মজনু মিয়া (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ‘জলটঙ্গি পুকুরে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া মুক্তাগাছা পৌর শহরের পাড়াটুঙ্গি এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আটানী বাজারে মাছের ব্যবসা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার দিকে মজনু মিয়া পুকুরে গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটে তার ব্যবহৃত কাপড় ও মোবাইল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর রাত ১০টার দিকে পুকুরের গভীর তলদেশ থেকে ব্যবসায়ী মজনু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার

জমিদার বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল ব্যবসায়ীর

ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহাসিক জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে মজনু মিয়া (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ‘জলটঙ্গি পুকুরে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া মুক্তাগাছা পৌর শহরের পাড়াটুঙ্গি এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আটানী বাজারে মাছের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার দিকে মজনু মিয়া পুকুরে গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটে তার ব্যবহৃত কাপড় ও মোবাইল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর রাত ১০টার দিকে পুকুরের গভীর তলদেশ থেকে ব্যবসায়ী মজনু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের সহায়তায় ব্যবসায়ী মজনু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow