জমিয়তের নির্বাচনী ইশতেহার ঘোষণা রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী। তিনি জানান, রোববার দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ইশতেহারে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

জমিয়তের নির্বাচনী ইশতেহার ঘোষণা রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি জানান, রোববার দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ইশতেহারে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow