জমি বিক্রির খবর পেয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মারধর

সিরাজগঞ্জের তাড়াশে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে এক কীটনাশক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজার এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কীটনাশক ব্যবসায়ী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আজিজুল হক (৩২) একই উপজেলার তালম ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আইয়ুব আলীর ভাই ও গোন্তা উত্তরপাড়া গ্রামের মৃত আকসেদ আলীর ছেলে। অভিযোগে বলা হয়, আলমাছ মাহমুদ স্থানীয় গোন্তা বাজারের একজন কীটনাশক ব্যবসায়ী। তিনি তার ব্যবসার পুঁজি বাড়াতে বুধবার (৩ জুন) গোন্তা বাজারে থাকা নিজ নামীয় একটি জায়গা ১৩ লাখ টাকায় বিক্রি করেন। খবর পেয়ে ওইদিন বিকেলে আজিজুল হক আলমাছ মাহমুদের ব্যবসাপ্রতিষ্ঠানে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নানান ভয়ভীতি দেখান এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। পরে ওই ব্যবসায়ী ঝামেলা এড়াতে তার ক্যাশ বক্সে থাকা ৮২ হাজার টাকা আজিজুল হককে দেন। কয়েকজনের সামনে ওই টাকা নিয়ে চলে যান আজিজুল হক। বৃহস্পতিবার দুপুরে গিয়ে আরও এক লাখ ১৮ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আজিজুল হক গালিগালাজ করেন এবং আলমাছকে বেধড়ক মার

জমি বিক্রির খবর পেয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মারধর

সিরাজগঞ্জের তাড়াশে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে এক কীটনাশক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজার এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কীটনাশক ব্যবসায়ী থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আজিজুল হক (৩২) একই উপজেলার তালম ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আইয়ুব আলীর ভাই ও গোন্তা উত্তরপাড়া গ্রামের মৃত আকসেদ আলীর ছেলে।

অভিযোগে বলা হয়, আলমাছ মাহমুদ স্থানীয় গোন্তা বাজারের একজন কীটনাশক ব্যবসায়ী। তিনি তার ব্যবসার পুঁজি বাড়াতে বুধবার (৩ জুন) গোন্তা বাজারে থাকা নিজ নামীয় একটি জায়গা ১৩ লাখ টাকায় বিক্রি করেন। খবর পেয়ে ওইদিন বিকেলে আজিজুল হক আলমাছ মাহমুদের ব্যবসাপ্রতিষ্ঠানে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নানান ভয়ভীতি দেখান এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। পরে ওই ব্যবসায়ী ঝামেলা এড়াতে তার ক্যাশ বক্সে থাকা ৮২ হাজার টাকা আজিজুল হককে দেন।

কয়েকজনের সামনে ওই টাকা নিয়ে চলে যান আজিজুল হক। বৃহস্পতিবার দুপুরে গিয়ে আরও এক লাখ ১৮ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আজিজুল হক গালিগালাজ করেন এবং আলমাছকে বেধড়ক মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‌‘মারধরের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ দিয়েছেন। এ ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এম এ মালেক/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow