জয়পুরহাটে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
জয়পুরহাটের বিএনপির দুই নেতাকে মাহবুব আলম মিঠু ও মাহবুব আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। রোববার (৩১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে মাহবুব আলম মিঠু আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মাহবুব আলম সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩০ মে) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হলেও জেলার সোনামুখী ইউনিয়নের এই দুই নেতা কোনো কর্মসূচি পালন করেননি। উল্টো তারা জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অসাংগঠনিক ও অশালীন কর্মকাণ্ডে মেতে ওঠেন, যা দলের জন্য ক্ষতিকর। এই অপরাধে তাদেরকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। মাহফুজ রহমান/এনএইচআর/এমএস
জয়পুরহাটের বিএনপির দুই নেতাকে মাহবুব আলম মিঠু ও মাহবুব আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়।
রোববার (৩১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে মাহবুব আলম মিঠু আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মাহবুব আলম সাধারণ সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩০ মে) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হলেও জেলার সোনামুখী ইউনিয়নের এই দুই নেতা কোনো কর্মসূচি পালন করেননি। উল্টো তারা জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অসাংগঠনিক ও অশালীন কর্মকাণ্ডে মেতে ওঠেন, যা দলের জন্য ক্ষতিকর। এই অপরাধে তাদেরকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো।
মাহফুজ রহমান/এনএইচআর/এমএস
What's Your Reaction?