জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকবেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow