জরুরি সেবার যানে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহে লিগ্যাল নোটিশ
জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য দেশব্যাপী পেট্রোল পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে বিবাদী করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু এই লিগ্যাল নোটিশ পাঠান। বিষয়টি তিনি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দেশের সব পেট্রোল পাম্পে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য অগ্রাধিকারভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি সরকারি নির্দেশনা জারির জন্য বলা হয়েছে নোটিশে। এ ছাড়া পেট্রোল পাম্প কর্তৃপক্ষের জন্য একটি সুস্পষ্ট ও কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়নের জন্য বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং জরুরি সেবা যানবাহনের চালকদের (বিশেষত পুলিশ ও ফায়ার সার্ভিস) মধ্যে ভুল বোঝাবুঝি ও মাঝে মাঝে বিরোধের সৃষ্টি হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত
জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য দেশব্যাপী পেট্রোল পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে বিবাদী করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু এই লিগ্যাল নোটিশ পাঠান। বিষয়টি তিনি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দেশের সব পেট্রোল পাম্পে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য অগ্রাধিকারভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি সরকারি নির্দেশনা জারির জন্য বলা হয়েছে নোটিশে। এ ছাড়া পেট্রোল পাম্প কর্তৃপক্ষের জন্য একটি সুস্পষ্ট ও কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়নের জন্য বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং জরুরি সেবা যানবাহনের চালকদের (বিশেষত পুলিশ ও ফায়ার সার্ভিস) মধ্যে ভুল বোঝাবুঝি ও মাঝে মাঝে বিরোধের সৃষ্টি হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।
এ ধরনের পরিস্থিতি জনস্বার্থে অত্যন্ত সংবেদনশীল, কারণ জরুরি সেবা যানবাহনে জ্বালানি সরবরাহে বিলম্ব বা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা জননিরাপত্তা, জীবনরক্ষাকারী কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
এফএইচ/এমএমকে
What's Your Reaction?