জরুরি হাম-রুবেলা টিকাদান নিয়ে প্রশ্নোত্তর: অভিভাবকদের যা জানা জরুরি
দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচি ঘিরে অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিপ্তরের প্রস্তুত করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হলো— ১. হাম-রুবেলা কী? কীভাবে এই রোগ ছড়ায়? উত্তর: হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা প্রধানত শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। এ রোগে সাধারণত জ্বর, সর্দি, কাশি, চোখ লাল, পানি পড়া এবং সারা শরীরে লালচে দানা দেখা যায়। সাধারণত আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস অন্যের শরীরে ছড়িয়ে পড়ে।রুবেলা একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে। রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। এতে গর্ভের শিশুর মৃত্যু বা জন্মগত বিভিন্ন জটিলতা হতে পারে। ২. হাম-রুবেলা টিকা কেন এত জরুরি? উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৯৫ হাজার মানুষ হাম রোগে মারা গেছে, যাদের বেশিরভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু। হাম রোগে নিউমো
রুবেলা একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে। রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। এতে গর্ভের শিশুর মৃত্যু বা জন্মগত বিভিন্ন জটিলতা হতে পারে।


What's Your Reaction?