জর্ডানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানের রাজধানী আম্মানে একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার দুপুরে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে এ বিষয়ে এখনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে ইরানও আনুষ্ঠানিকভাবে জর্ডানে হামলার তথ্য জানায়নি।  এর আগে ইসরায়েলে পাল্টার হামলার পর সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এজেন্সি ফ্রান্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। এরইমধ্যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

জর্ডানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানের রাজধানী আম্মানে একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার দুপুরে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে এ বিষয়ে এখনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে ইরানও আনুষ্ঠানিকভাবে জর্ডানে হামলার তথ্য জানায়নি। 

এর আগে ইসরায়েলে পাল্টার হামলার পর সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম এজেন্সি ফ্রান্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। এরইমধ্যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow