জর্ডান ম্যাচে ৭ ফুটবলারকে অভিষেক করাবে আর্জেন্টিনা!
গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই শেষ-৩২ (নকআউট) নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ জয়ের পর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ও লিওনেল স্কালোনির দলকে গ্রুপ ‘জে’র শীর্ষস্থান নিশ্চিত করে দিয়েছে। ফলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন কোচ। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউটের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় মূল একাদশের কয়েকজনকে বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা ফুটবলারদের সুযোগ দিতে পারেন স্কালোনি। সেক্ষেত্রে বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার সুযোগ পেতে পারেন দলে থাকা কয়েকজন। গোলপোস্টে নিয়মিত অধিনায়ক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে জেরোনিমো রুল্লি কিংবা হুয়ান মুসসোর। কাতার বিশ্বকাপে দলে থাকলেও এক মিনিটও খেলার সুযোগ পাননি রুল্লি। অন্যদিকে মুসসোর জন্য এটি প্রথম বিশ্বকাপ। রক্ষণভাগে নিশ্চিতভাবেই থাকছেন না ক্রিশ্চিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুর চোটে পড়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে নিকোলাস ওতাম
গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই শেষ-৩২ (নকআউট) নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ জয়ের পর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ও লিওনেল স্কালোনির দলকে গ্রুপ ‘জে’র শীর্ষস্থান নিশ্চিত করে দিয়েছে। ফলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন কোচ।
আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউটের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় মূল একাদশের কয়েকজনকে বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা ফুটবলারদের সুযোগ দিতে পারেন স্কালোনি। সেক্ষেত্রে বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার সুযোগ পেতে পারেন দলে থাকা কয়েকজন।
গোলপোস্টে নিয়মিত অধিনায়ক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে জেরোনিমো রুল্লি কিংবা হুয়ান মুসসোর। কাতার বিশ্বকাপে দলে থাকলেও এক মিনিটও খেলার সুযোগ পাননি রুল্লি। অন্যদিকে মুসসোর জন্য এটি প্রথম বিশ্বকাপ।
রক্ষণভাগে নিশ্চিতভাবেই থাকছেন না ক্রিশ্চিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুর চোটে পড়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে নিকোলাস ওতামেন্দির সঙ্গে সুযোগ পেতে পারেন মার্কোস সেনেসি। বিশ্বকাপে এটিই হতে পারে তার প্রথম ম্যাচ।
মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও বিশ্বকাপে এখনো অভিষেক হয়নি জিওভানি লো সেলসোর। ২০২২ সালে ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করেছিলেন তিনি। আর ২০১৮ সালে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। এবার সেই অপেক্ষার অবসান হতে পারে।
তরুণ ভ্যালেন্তিন বারকোরও অভিষেকের সম্ভাবনাও জোরালো। প্রাক্-বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল করে নজর কাড়েন তিনি। ক্লাব ফুটবলেও দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে।
এছাড়া হুলিয়ানো সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজও সুযোগের অপেক্ষায় আছেন। তবে সিমিওনের ক্ষেত্রে প্রতিযোগিতা কঠিন, কারণ আক্রমণভাগে হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে ফাকুন্দো মেদিনা, নিকোলাস গনসালেস ও নিকোলাস পাস ইতোমধ্যেই আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপে নিজেদের অভিষেক সেরে ফেলেছেন। জর্ডানের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে তার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ নিকোলাস পাস।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ/জেরোনিমো রুল্লি; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো; এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্তিন বারকো; লিওনেল মেসি/নিকোলাস পাস, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গনসালেস।
এসকেডি/আইএইচএস
What's Your Reaction?