জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জাহাজ পাড়ি দিচ্ছে।  মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী। গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে।  সাইটটিতে আরও বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়ার পর আন্তর্জাতিক মান সময় অনুযায়ী সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়। এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির ভেতরে আটকেপড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটির সর্বশেষ অবস্থানের তথ্য

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জাহাজ পাড়ি দিচ্ছে। 


মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী। গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে। 


সাইটটিতে আরও বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়ার পর আন্তর্জাতিক মান সময় অনুযায়ী সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির ভেতরে আটকেপড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।

বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটির সর্বশেষ অবস্থানের তথ্য অনুযায়ী দুপুর ১২টার দিকে এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। বর্তমানে জাহাজটিতে ৩৭ হাজার টন ফসফেট আছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow