জহির রায়হানের ছেলে ইলেকশনে এটাই বড় ব্যাপার, যা বললেন গর্বিত সুচন্দা

  ছেলে নির্বাচনে জিতবেন নাকি পরাজিত হবেন, ভোট পাবেন কি পাবেন না এসব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী সুচন্দা। তিনি বরং গর্বিত যে, তার ও চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর দেড়টায় গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন ঢালিউডের কিংবদন্তিসম তিন অভিনেত্রী, তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের অন্যতম প্রার্থী তপু রায়হান। এ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বীতা করেছেন জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জমান।   ভোটকেন্দ্র ও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন জহির রায়হানের স্ত্রী অভিনেত্রী ও প্রযোজক সুচন্দা। ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। এ রকম পরিবেশ আমরা অনেকদিন মিস করেছি। ভোটের যে একটা আনন্দ, সবাই যে এসেছে ভোট দিতে, নতুন প্রজন্মের ভোটাররা এসেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে।’ সুচন্দার ছেলে তপু রায়হান ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব গর্বিত ও আনন্দিত যে, আমার ছেলে ইলেকশন করছে, এটা আমার কাছে

জহির রায়হানের ছেলে ইলেকশনে এটাই বড় ব্যাপার, যা বললেন গর্বিত সুচন্দা

 

ছেলে নির্বাচনে জিতবেন নাকি পরাজিত হবেন, ভোট পাবেন কি পাবেন না এসব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী সুচন্দা। তিনি বরং গর্বিত যে, তার ও চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর দেড়টায় গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন ঢালিউডের কিংবদন্তিসম তিন অভিনেত্রী, তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের অন্যতম প্রার্থী তপু রায়হান। এ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বীতা করেছেন জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জমান।

 

জহির রায়হানের ছেলে ইলেকশনে এটাই বড় ব্যাপার, যা বললেন গর্বিত সুচন্দা

ভোটকেন্দ্র ও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন জহির রায়হানের স্ত্রী অভিনেত্রী ও প্রযোজক সুচন্দা। ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। এ রকম পরিবেশ আমরা অনেকদিন মিস করেছি। ভোটের যে একটা আনন্দ, সবাই যে এসেছে ভোট দিতে, নতুন প্রজন্মের ভোটাররা এসেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে।’

সুচন্দার ছেলে তপু রায়হান ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব গর্বিত ও আনন্দিত যে, আমার ছেলে ইলেকশন করছে, এটা আমার কাছে বিশাল ব্যাপার। সে কটা ভোট পেল, জিতল বা হারলো সেটা বড় কথা নয়। আমার ছেলে, জহির রায়হানের ছেলে আজকে যে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা আমার কাছে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমি জানি, জহির রায়হানের যেমন মানুষের প্রতি ভালোবাসা ছিল, দেশের প্রতি ভালোবাসা ছিল, আমার ছেলে তপুরও রয়েছে।’

জহির রায়হানের ছেলে ইলেকশনে এটাই বড় ব্যাপার, যা বললেন গর্বিত সুচন্দা

সাহিত্যিক, সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে স্বাধীনতার আগমুহূর্তে অপহরণ করে আলবদর বাহিনী। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ বড় ভাইকে খুঁজতে বের হওয়ার পর মিরপুর এলাকায় নিখোঁজ হন চলচ্চিত্রকার জহির রায়হান। সেই থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার বানানো ‘জীবন থেকে নেয়া, ‘কাঁচের দেয়াল’, ‘স্টপ জেনোসাইড’ বাংলাদেশের চলচ্চিত্রের মাস্টারপিস। ১৯৬৭ সালের ১৯ সেপ্টেম্বর বিয়ে করেন জহির ও সুচন্দা।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow