জাতীয়ভাবে হবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ বিরতির পর ময়মনসিংহের ত্রিশালে আবারও জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কবে সে অনুষ্ঠান হবে সে তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম । শনিবার (৪ এপ্রিল) সকালে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানা যায়,‘২০০৬ সালের পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী আর আয়োজন করা হয়নি। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিষয়টি সামনে আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এবার পুনরায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার জাগিয়ে তুলতে হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। আমাদের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়

জাতীয়ভাবে হবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ বিরতির পর ময়মনসিংহের ত্রিশালে আবারও জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কবে সে অনুষ্ঠান হবে সে তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ।

শনিবার (৪ এপ্রিল) সকালে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জানা যায়,‘২০০৬ সালের পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী আর আয়োজন করা হয়নি। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিষয়টি সামনে আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এবার পুনরায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার জাগিয়ে তুলতে হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। আমাদের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং অনেকাংশে কমে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে ত্রিশালে আসতেই হবে।’ পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে একটি সাংস্কৃতিক মডেল হিসেবে গড়ে তুলতে কর্মশালা আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম।

এ সময় বিভাগের একাধিক সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow