জাতীয় গ্রিডে সমস্যা, বিদ্যুৎবিহীন জামালপুর
জামালপুর জেলা শহরসহ পুরো জেলায় হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। তবে বিকল্প ব্যবস্থায় ৪ ঘণ্টা পর বিদ্যুৎ চালু করেছে পিডিবি। পল্লী বিদ্যুতের লাইন চালু হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টার পর থেকে রাত ৭টা পর্যন্ত বিদ্যুৎবিহীন রয়েছে।
রাত ৭টার দিকে জামালপুর জেলা শহরে সবগুলো লাইন চালু হয়েছে বলে জানিয়েছেন পিডিবির নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল।
তিনি বলেন, জাতীয় গ্রিডের সমস্যার জন্য এ সমস্যা হয়েছে। বিকল্প ব্যবস্থায় শহরের লাইন চালু করা সম্ভব হয়েছে।
জানা গেছে, পল্লী বিদ্যুতের লাইন চালু হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে।
পল্লী বিদ্যুতের নান্দিনা অঞ্চলের ডিজিএম মোস্তাফিজুর রহমান বলেন,
জাতীয় গ্রিডে সমস্যা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও ছয় ঘণ্টা সময় লাগতে পারে বলে। এজন্য তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে আহ্বান জানান।