জাতীয় নির্বাচনের দিন ভিসা সেবা দেবে না যে দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সুইডেনের ভিসা সেবা বন্ধ থাকবে।  সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের কারণে ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওই দিন দূতাবাসের সঙ্গে ফোন যোগাযোগও সম্ভব হবে না। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে, নিজ নিজ পরিদর্শন পরিকল্পনা পুনর্বিন্যাস করে নির্বাচনের আগে বা পরে ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য। সুইডিশ দূতাবাস নির্বাচনের দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তকে ভিসা আবেদনকারীদের সুবিধার্থে পূর্বেই জানানো হয়েছে।  

জাতীয় নির্বাচনের দিন ভিসা সেবা দেবে না যে দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সুইডেনের ভিসা সেবা বন্ধ থাকবে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের কারণে ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওই দিন দূতাবাসের সঙ্গে ফোন যোগাযোগও সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে, নিজ নিজ পরিদর্শন পরিকল্পনা পুনর্বিন্যাস করে নির্বাচনের আগে বা পরে ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য।

সুইডিশ দূতাবাস নির্বাচনের দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তকে ভিসা আবেদনকারীদের সুবিধার্থে পূর্বেই জানানো হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow