জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের বরাতে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দুই সিটি করপোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে। রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  ঈদের দিন সকাল ৮টায় এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করতে পারবেন।  

জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের বরাতে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া দুই সিটি করপোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।

রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

ঈদের দিন সকাল ৮টায় এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করতে পারবেন।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow